সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে কলকাতায় ৩৭টি ছবি

অনলাইন ডেস্ক :

আগামী শনিবার কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। উৎসবে বাংলাদেশের ৩৭ ছবি দেখানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি হচ্ছে, হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন, লাল মোরগের ঝুঁটি, গলুই ও নবাব এলএলবি’। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থবারের মতো হচ্ছে এই উৎসব। উৎসব উপলক্ষে বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম এবং উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রের শিল্পীরা।