সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাইজেরিয়াকে হারাল কোস্টা রিকা

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটা দারুণ হলো কোস্টা রিকার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে হারাল দলটি। ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার অস্কার দুরাতে ও কেন্দাল ওয়াস্তনের গোলে ২-০ ব্যবধানে জিতেছে কোস্টা রিকা। আরও কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়তে পারত। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের ম্যাচে দলকে সমর্থন দিতে কোস্টা রিকানরা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের তৈরি করেন। কোস্টা রিকা শক্তিশালী দল নামালেও নাইজেরিয়া স্কোয়াড সাজিয়েছিল তাদের বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের ছাড়াই। অধিকাংশই ছিলেন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে কোস্টা রিকা। এই গ্রুপের অন্য তিন দল স্পেন, জার্মানি ও জাপান। আগামী ২৩ নভেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে কোস্টা রিকার।