সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বিপিএলে একই দলে শাহীন-রিজওয়ান

অনলাইন ডেস্ক :

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এরইমধ্যে তাদের দল গোছানো শুরু করেছে। নিজেদের দল গুছিয়ে নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসও। বাবর আজমরা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দিন পাকিস্তানের দুই ক্রিকেটারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে কুমিল্লা। বিপিএলের নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে দেখা যাবে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে শাহীন ও রিজওয়ানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা। রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়ে পেইজে কুমিল্লা লিখেছে, ‘রিজওয়ান পাকিস্তান দলের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার। এমনকি তিনি বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ের ব্যাটারও ছিলেন। তাঁর হার্ড হিটিং ব্যাটিং পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যে বিরাট অবদান রেখেছে এবং সে উইজডেনের ২০২১ সালের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। তিনি উচ্চমানের এবং বিস্ফোরক একজন খেলোয়াড়। বিপিএল ২০২৩-এর জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানস মোহাম্মদ রিজওয়ানকেই প্রথম খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে। আমরা আপনাকে ভিক্টোরিয়ান পরিবারে স্বাগত জানাতে পেরে সৌভাগ্যবান!’ আফ্রিদির বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস লিখেছে, ‘এই লম্বা মানুষটির আবির্ভাব ঘটেছিল পাকিস্তান থেকে বিশ্বে ঝড় তোলার জন্য। তার নামই বিশ্বব্যাপী রোমাঞ্চ ছড়ানোর জন্য যথেষ্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর তিনি স্যার গারফিল্ড সোবার্স ট্রফিতে ভূষিত হন। তিনি আর কেউ নন, শাহিন শাহ আফ্রিদি। বিপিএল-২০২৩-এর জন্য শাহীন শাহ আফ্রিদিকে ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত।’