সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাকিবদের কোচ হলেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক

অনলাইন ডেস্ক :

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সাবেক জিম্বাবুইয়ান তারকা যুক্ত হলেন টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সে। দলটিতে সহকারী কোচ হিসেবে কাজ করবেন ৩৯ বছর বয়সী তাইবু। গত বৃহস্পতিবার বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে দলটি লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত। এবারের মৌসুমে বাংলাদেশিদের প্রাধান্য দিয়েছে দলটি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। এ ছাড়া মেন্টরের দায়িত্বে থাকবেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা। খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।