সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিয়ানীবাজারের গ্যাস বানিজ্যিকভাবে উত্তোলন নিয়ে অনিশ্চয়তা

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তবে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা তা জানতে অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক। বিষয়টি নিশ্চত করেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, বিয়ানীবাজারের একটি পরিত্যক্ত কূপে আমরা ওয়ার্কওভারের কাজ করছিলাম। সেখানেই কিছু গ্যাসের অস্তিত্ব পেয়েছি। তবে সেই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা বা সেটি কি পরিমাণ উত্তোলন করা যাবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি বলেন, এখনও কূপটিতে কাজ চলছে। এসব কাজ শেষ হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। এরপর আমরা এসব বিষয় নিশ্চিত কর‍তে পারবো।
জানা যায়, কূপের তিন হাজার ৪৫৪ মিটার গভীর থেকে পরীক্ষা করে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে এখন গ্যাসের চাপ রয়েছে তিন হাজার ১০০ পিএসআই।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) সূত্রে জানায়, বিয়ানীবাজার-১ কূপটির তিন হাজার ৪৫০ মিটার গভীর থেকে ৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়৷ এরপর ২০১৬ সাল থেকে কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গত ১০ সেপ্টেম্বর থেকে কূপটিতে নতুন করে ওয়ার্কওভার (পুনঃখনন) শুরু করে বাপেক্স।