সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল

অনলাইন ডেস্ক :

এবারের জন্মদিনে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের থেকে। সেটি ডায়মন্ডের নাকফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগে এই উপহার দিয়েছেন ঢালিউড খান। গণমাধ্যমকে বুবলী বলেছেন, ‘আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’ শাকিব খানকে নিয়ে আরও একটি মজার তথ্য জানিয়েছেন শবনম বুবলী। সেটি হলো, জন্মদিনে শাকিব খান সবার আগে উইশ করেছেন তাঁকে। বুবলীর ভাষ্য, ‘সেভ জোনে থাকে সে (হা হা হা…)। এবারও এক দিন আগে গত শনিবার আমাকে উইশ করেছে। তো এভাবে কেন আগের দিনই উইশ করে, তাকে বললে সে বলে, আমি ভুলে যেতে পারি, এজন্য আগেভাগেই করে ফেললাম। পরে স্পেশাল আয়োজন তো হবেই।’ শবনম বুবলী শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার শুট। হাতে আছে ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা। বুবলী গত রোববার বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন।