সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিপ্লব সাহা ও কোনালের ‘তোমার চোখে চোখ পড়লেই’

অনলাইন ডেস্ক :

ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা মাঝেমধ্যে গানও করেন। এবার কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে গাইলেন তিনি। গানের শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানের ভিডিও ধারণ করা হয়েছে সিলেট ও মাওয়ার বিভিন্ন লোকেশনে। বিপ্লব সাহা বলেন, ‘শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে সৃষ্টিশীলতা সীমাবদ্ধ না রেখে ভিন্নমাত্রায় প্রকাশের লক্ষ্যেই আমার এ আয়োজন। তাই বছর শেষে থাকছে শুভাকাক্সক্ষীদের জন্য নতুন গান। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ রোমান্টিক গানটি শ্রোতাদের পছন্দ হবে- এ আশা করাই যায়। গানটি চলতি সপ্তাহে বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।