সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

পান্থ কানাই গাইছেন ’কাবাডি’ এর সূচনা সংগীত

অনলাইন ডেস্ক :

‘কাবাডি’র ওয়েব সিরিজের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজীব আশরাফের কথায় এর সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব। গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘কাবাডি দেশের ঐতিহ্যবাহী খেলা। এই খেলার সঙ্গে জীবনের যে সম্পর্ক রয়েছে, তা গানে গানে উঠে এসেছে। গানটি গেয়ে ভালো লেগেছে। শ্রোতাদেরও ভালো লাগবে এটি।’ ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য সিরিজটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। ওয়েব সিরিজের গানের পাশাপাশি শিগগিরই নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তাঁর। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ তিনি। এ ছাড়া স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে এ কণ্ঠশিল্পীর। আসছে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে তাঁর লেখা আত্মজীবনী ‘আমি মুক্তি চেয়েছিলাম’। কিংবদন্তী প্রকাশনী থেকে এটি বাজারে আসবে।