সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রামপালে কল্যাণকর বৃষ্টি চেয়ে নামাজ আদায়

বাগেরহাট: বাগেরহাটের রামপালে কল্যাণকর বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে রামপাল উপজেলার পেড়িখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয় জনতা সমবেত হয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন।
পরে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন রামপাল উপজেলার সিকিরডাংগা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মো. ইব্রাহিম খলিল।

মোনাজাতে মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। দেশ ও জাতির কল্যাণে বৃষ্টি বর্ষণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে আকুতি জানান তারা।

পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। অতি খরা ও অতিরিক্ত তাপমাত্রায় খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। এর পরেও বৃষ্টি নেই। এ অবস্থায় একমাত্র আল্লাহই ভরসা। তাই স্থানীয় জনগণ একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন। বৃষ্টির জন্য দোয়া করেছেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি, যাতে আল্লাহ দ্রুত বৃষ্টি বর্ষণ করেন।