সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মেসিকে কালো আলখাল্লা পরিয়ে দেওয়ার কারণ কী?

অনলাইন ডেস্ক :

গোল্ডেন বলের পুরস্কার নিতে এসেই একবার বিশ্বকাপ ছুঁয়ে সেটাকে চুমু খেয়ে গেছেন। বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরতে তার আর তর সইছিল না। একসময় এলো সেই মহেন্দ্রক্ষণ। কিন্তু এ কী? বিশ্বকাপ তুলে দেওয়ার আগে কাতারের আমির লিওনেল মেসিকে পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। সবার মনেই প্রশ্ন জাগল, এর কারণ কী? কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব দেশগুলির পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। সাধারণত ওল দিয়ে এই আলখাল্লা তৈরি করা হয়। সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসর বিভিন্ন রঙের হয়। পোশাকের উপরে এই আলখাল্লা পরেন আরব দেশগুলির পুরুষেরা। আরবি ভাষায় এই আলখাল্লাকে বলা হয় ‘বিশ্ত’। ফার্সি থেকে এসেছে শব্দটি। কোনো অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এই আলখাল্লা পরা আবর দেশগুলির পুরনো রীতি। বংশ পরম্পরায় এখনও এই রীতি বজায় রেখেছেন আরব দেশের বাসিন্দারা। এই আলখাল্লাকে আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করা হয়। বাংলাদেশ কিংবা ভারতে যেমন উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়, তেমনই কাতারে বিশ্ত পরিয়ে সম্মান জানানোর প্রথা আছে। গত রোববার ছিল মেসির জীবনের শ্রেষ্ঠ রাত। সেটা বোঝাতে এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ককে সম্মান জানাতে তাকে ট্রফি দেওয়ার আগে ‘বিশ্ত’ পরিয়ে দিয়েছেন কাতারের আমির।