সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এমবাপ্পেদের নিয়ে গর্বিত ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে ফ্রান্সের। ম্যাচটি মাঠে বসে দেখেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। রোববার ফাইনালে হারের পর মাঠে নেমে তিনি ফরাসি ফুটবলারদের সান্তনা দিয়েছেন। এমবাপ্পেকে বারবার বুকে জড়িয়ে ধরেছেন। তবু ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পের মুখে হাসি ফোটেনি। এছাড়া ড্রেসিং রুমে গিয়েও ফরাসি ফুটবলারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাখো। ওই সময় ঠিক তার পাশে লেন ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম। এরপর টুইটারে ম্যাখো লিখেছেন, ‘ফিয়ের্স দে ভোয়াস। ‘ যার অর্থ, ‘তোমাদের জন্য গর্বিত’। তিনি আরও লিখেছেন, ‘বিশ্বকাপে এই অনবদ্য লড়াইয়ের জন্য ফরাসি দলকে অভিনন্দন। তোমরা সারা বিশ্বকে রোমাঞ্চিত করেছ। ‘লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮০ ও ৮১ মিনিটে পরপর ২টি গোল করে ম্যাচে সমতা ফেরান ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার এই অনবদ্য পারফরমেন্স দেখে গ্যালারি রীতিমতো লাফিয়ে ওঠেন প্রেসিডেন্ট ম্যাখো। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় তাকে। অতিরিক্ত সময়েও আর্জেন্টিনার গোল পরিশোধ করেন এমবাপ্পে। কিন্তু টাইব্রেকারে আর জিততে পারেনি ফ্রান্স।