সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

সদ্যঃসমাপ্ত কাতার বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো মেতে আছেন লড়াইয়ে। এদিকে ফুটবল মাঠে আগামী মাসেই ফের লড়াই হবে ব্রাজিল-আর্জেন্টিনার। তবে সে লড়াইটি অবশ্য জাতীয় দলের নয়। আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে রয়েছে এ দুই পরাশক্তি। কলম্বিয়ার মাটিতে টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ১৯ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলবে এ টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।