সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দীর্ঘদিন পর ইংল্যান্ড দলে আর্চার

অনলাইন ডেস্ক :

ইংলিশ পেস তারকা জোফরা আর্চারের কথা হয়তো অনেকে ভুলেই গিয়েছিলেন। দুর্দান্ত এই পেসার ক্যারিয়ারের উত্থান লগ্নেই চোটের সঙ্গে লড়াই করছেন। একের পর এক চোটের সঙ্গে লড়াইয়ে অবশেষে তিনি জয়ী হয়েছেন। তাই দীর্ঘ দুই বছর পর আর্চারকে দেখা গেল ইংল্যান্ডের জাতীয় দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন এই পেসার। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। আর্চার সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০২১ সালের মার্চে ভারত সফরে। সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ। এরপর কনুইয়ের সমস্যায় পড়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। এরপর পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে চলতি বছর ঘরোয়া লিগেও খেলতে পারেননি।
ইংল্যান্ড ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মইন আলী, জোফরা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস।