সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এবার আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসি

অনলাইন ডেস্ক :

৩৬ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ১৯৮৬’র পর ২০২২’এ এসে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার এই বিশ্বজয়ের নায়কের ভূমিকায় ছিলেন মেসি।এবার সেই নায়ককেই দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন আর্জেন্টিনা ফুটবলের এই মহাতারকা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবদেনে জানা গেছে, আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো এত বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই ব্যাংক নোটে মেসির ছবি সংযুক্ত করতে চাচ্ছে। জানা গেছে, ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরিহিত একটি ছবি। মেসির স্বাক্ষরও থাকবে সেখানে। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। নোটের অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিন দলের উল্লাসের ছবি।