সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

পাকিস্তান ও ভারতের বিপক্ষে নেই মিলন

অনলাইন ডেস্ক :

করাচিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। পাকিস্তান সফর শেষ করে জানুয়ারিতেই ভারতে তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এই দুটি সিরিজের ওয়ানডে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিউই পেসার অ্যাডাম মিলনে। নিউজিল্যান্ডের টেস্ট দলের সঙ্গে বর্তমানে পাকিস্তানে থাকা ব্লেয়ার টিকনারকে মিলনের স্থলাভিষিক্ত করা হয়েছে। মিলনে গত নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। নিউজিল্যান্ডের ৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতা ফোর্ড ট্রফির দুটি ম্যাচেও খেলেননি ওয়েলিংটনের এই বোলার। পরে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে ওয়েলিংটনের প্রথম দুটি ম্যাচে খেলেছেন। কিন্তু পাকিস্তান ও ভারতে ১৬ দিনের মধ্যে ছয়টি ওয়ানডে খেলা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন কিউই নির্বাচক গ্যাভিন লারসেন।
পাকিস্তান ও ভারত সফরে ওয়ানডে স্কোয়াড
কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার।