সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

আল নাসেরকে মদ্রিচের ‘না’

অনলাইন ডেস্ক :

বিপুল অর্থের বিনিময়ে সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। দেশটির ঘরোয়া লিগে আল নাসের ততটা সফল নয়। তবে বড় বড় তারকাকে দলে ভেড়াতে টাকা খরচ করতে তাদের আপত্তি নেই। পর্তুগিজ মহাতারকার পর তারা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকেও নাকি দলে নিতে চেয়েছিল! স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রোনালদোর সঙ্গে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মদ্রিচকে চেয়েছিল আল নাসের। তাকে নাকি লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। এ বছরের জুলাইয়ে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩৭ বছর বয়সী মদ্রিচের। গুঞ্জন আছে, তার সঙ্গে হয়তো চুক্তি নবায়ন করবে না রিয়াল মাদ্রিদ। তবু মদ্রিচ তার সিদ্ধান্তে অনড়। উল্লেখ্য, রোনালদো এবং মদ্রিচ দুজনের বয়সই ৩৭। সিআরসেভেন হাল ছেড়ে দিলেও মদ্রিচ নাকি এখনও ইউরোপে খেলার স্বপ্ন দেখেন। এই দুজন ছাড়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সোর্হিও রামোসকেও দলে নেওয়ার চেষ্টা করছে আল নাসের। ৩৬ বছর বয়সী রামোস এখন পিএসজিতে আছেন। আগামী জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।