সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

প্রথম ওভারেই হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন উনাদকাট

অনলাইন ডেস্ক :

গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মধ্য দিয়ে এক যুগ পর সাদা পোশাকের দলে সুযোগ পেয়েছিলেন জয়দেব উনাদকাট। ম্যাচে তার শিকার ছিল ৩ উইকেট। এবার নতুন বছরের শুরুতেই রঞ্জি ট্রফির ম্যাচে হ্যাটট্রিক করে হইচই ফেলে দিলেন ভারতের এই বাঁহাতি পেসার। দিল্লির বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন উনাদকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে এটিই প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০১৭-১৮ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ও তৃতীয় ওভার মিলিয়ে পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন বিনয় কুমার। এতদিন এটাই ছিল রঞ্জির দ্রুততম সময়ের হ্যাটট্রিকের রেকর্ড। প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উনাদকাটের তিন শিকার যথাক্রমে- ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধুল। হ্যাটট্রিক ছাড়াও ইনিংসে উনাদকাটে নিয়েছেন ৩৯ রানে ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ২১তম পাঁচ উইকেট। ইনিংসের শেষ দুই বলেও উইকেট নিয়েছেন এই পেসার। তাই উনাদকাটের সামনে এখন আরও একটি হ্যাটট্রিকের হাতছানি।