সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এবার নেইমারের প্রেমিকার তালিকায় তুরিনি

অনলাইন ডেস্ক :

মাঠে নান্দনিক ফুটবল উপহার দেওয়া ব্রাজিল সুপারস্টার নেইমার মাঠের বাইরে কাটান উদ্দাম জীবন। প্রচুর পার্টি করতে পছন্দ করেন। সেইসঙ্গে পছন্দ করেন নারীসঙ্গ। তার বান্ধবীর অভাব নেই। অতীতে ফিরে তাকালে ব্রুনা, লারিসা, থাইলা আয়লা, কারোলিনা, বারবারা ইভানস, লারিসা অলিভেইরা- কত নাম উঠে আসে। সেই তালিকায় যুক্ত হলেন জেসিকা তুরিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জিশোডটগ্লোবো’ দাবি করেছে, সুপারস্টার নেইমার নতুন সঙ্গী জুটিয়েছেন। সেই নতুন সঙ্গী জেসিকা ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন। এখন তিনি মডেলিংয়ের পাশাপাশি অনলাইনে মানুষকে অনুপ্রাণিত করার কাজ করেন। কাতার বিশ্বকাপে নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা সিবিএফের লোগোতে চুমো আঁকতেও দেখা গেছে গ্যালারিতে থাকা জেসিকাকে। কিন্তু এতেই তো আর প্রেম হয়ে যায় না। নেইমারের জন্য অসংখ্য তরুণী এমন পাগলামি করেন। কিন্তু জিশোডটগ্লোবো দাবি করেছে, নেইমারের নিউ ইয়ার পার্টিতে আমন্ত্রিতদের মাঝে ছিলেন ব্রাজিলিয়ান মডেল জেসিকা তুরিনি। ওই ঘটনা থেকেই গুঞ্জন রটে যায়, সাও পাওলোর ৩০ বছর বয়সী এই মডেল হয়তো নেইমারের নতুন প্রেমিকা। কারণ, নেইমারের পার্টিতে যাওয়া সাধারণ কোনো ব্যাপার নয়। তাই জেসিকা যদি নেইমারের প্রেমিকাও হন, অবাক হওয়ার কিছু থাকবে না।