সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিপিএলে এক টিকিটে দুই ম্যাচ

অনলাইন ডেস্ক :

আর দুইদিন পরই মিরপুর শেরে বাংলায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বুধবার থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের টিকেটের মূল্য তালিকা এবং প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের টিকিটের সর্বনিম্ম মূল্য ২০০ টাকা। এই টিকিটে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। দিনে দুটি করে ম্যাচ হওয়ায় এক টিকেটেই দিনের দুই ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা রাখা হয়েছে। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট ১ হাজার এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। প্রতি ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নির্দিষ্ট বুথে টিকিট বিক্রি করা হবে। স্টক থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকেট বিক্রি করা হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টা, দ্বিতীয় ম্যাচ ৭টায়। শুক্রবার প্রথম ম্যাচ আড়াইটা এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সোয়া ৭টায়।