সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দিল্লির তাপমাত্রা নামল ৪.৪ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লিতে বুধবার (৪ঠা জানুয়ারী) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এবারের শীতকালে এখন পর্যন্ত দিল্লিতে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এনডিটিভি জানিয়েছে, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা, উত্তরাখন্ডের পার্বত্য অঞ্চল নৈনিতাল এবং দেরাদুনের চেয়ে দিল্লির এই তাপমাত্রা অনেক কম। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে এসেছে মাত্র ২০০ মিটারে। ফলে রাস্তাঘাটে চলাচল বিঘ্নত হচ্ছে। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিগামী অন্তত ১৯টি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। সেসব ট্রেন দেড় থেকে সাড়ে চার ঘণ্টা পর্যন্ত বিলম্বের শিকার হয়েছে। ভারতের মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) স্যাটেলাইটে ধারণ করা ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে দেখা যাচ্ছে কুয়াশার ঘন স্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, ধর্মশালায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, নৈনিতালে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেরাদুনে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ‘দিল্লি রিজ’ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূত্র : এনডিটিভি