সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

অ্যাপোলো-৭ এর সর্বশেষ নভোচারী মারা গেছেন

অনলাইন ডেস্ক :

অ্যাপোলে-৭ এর সর্বশেষ নভোচারী ওয়াল্টার কানিংহাম মারা গেছেন। ৯০ বছর বয়সে টেক্সাসের হোস্টনে মারা গেছেন মার্কিন এই নভোচারী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এক বিবৃতিতে কানিংহামের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। ১৯৬৮ সালে মহাকাশ মিশনের অংশ ছিলেন কানিংহাম। অ্যাপোলো-৭ মহাকাশযান ১১ দিন ব্যাপী পৃথিবী প্রদক্ষিণ করেছিল। যা পরবর্তীতে এক বছর পর ১৯৬৯ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ অবতরণে সাহায্য করেছিল। নাসার প্রথম সফল মানববাহী মহাকাশ অভিযান অ্যাপোলো-৭ এর শেষ জীবিত ব্যক্তি ছিলেন কানিংহাম। সেই তিনিও মারা গেলেন। নাসা এক বিবিৃতিতে ওয়াল্টার কানিংহামের মৃত্যুর বিষয়টি জানিয়ে শোক প্রকাশ করেছে। নাসার ওই বিবৃতিতে বলা হয়েছে, ওয়াল্টার কানিংহাম যুদ্ধবিমানের পাইলট ছিলেন। এ ছাড়া তিনি পদার্থবিদ এবং উদ্যোক্তাও ছিলেন। এর বাইরে তিনি সর্বোপরি একজন অনুসন্ধানকারী ছিলেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াল্টার এবং তার ক্রুমেটরা ইতিহাস তৈরি করেছিল। তারা বর্তমান প্রজন্মের জন্য পথ প্রশস্ত করে রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতে তার অবদান সবসময় মনে রাখবে নাসা। কানিংহাম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সূত্র: বিবিসি