সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মেক্সিকোতে দুই মেট্রো ট্রেনের সংঘর্ষে হতাহত ৫৮

অনলাইন ডেস্ক :

মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। শহরের উত্তর-দক্ষিণ মেট্রো লাইন থ্রিতে পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি গত শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে  রোববার (৮ জানুয়ারী) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। টেলিভিশন ফুটেজে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে আহত যাত্রীদের চিকিৎসা দিতে দেখা গেছে। দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকের আঘাত সামান্য। দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারজুড়ে মেট্রো ট্রেন চলছে দেশটিতে। সেখানে স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি। এর আগে ২০২১ সালের মে মাসে মেক্সিকোয় মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও অনেকে আহত হয়।