সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভারতে কয়লা খনিতে ধস, আটকে পড়েছে ২৫ জন

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অন্য রাজ্যের শ্রমিক এনে অবৈধভাবে কয়লা খনিতে ঢুকে কয়লা সরানোর কাজ চলছিল বলে অভিযোগ উঠেছে। হঠাৎ করেই সেই খনিতে ধস নেমে অন্তত ২৫ জন আটকে পড়েছে বলে খবর বেরিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআইএসএফ। কোলিয়ারি কর্তৃপক্ষের প্রতিনিধিও সেখানে রয়েছেন। রোববার (৮ জানুয়ারী)
সকালে কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। স্থানীয়রা জানান, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। এরইমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভেতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিসিসিএল খনি কর্তৃপক্ষ। অন্যদিকে গ্রামবাসীরাও নির্দিষ্ট করে কিছু বলতে রাজি হচ্ছেন না। তাদের শুধু অভিযোগ, রোববার (৮ জানুয়ারী) ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েকজন। সেই সময় আচমকা খনিতে ধস নামে। তাতে চাপা পড়েন কয়েকজন। লালন মেহরা নামে স্থানীয় বিজেপি কাউন্সিলরের অভিযোগ, এই অবৈধ কয়লা কারবার নিয়ে প্রশাসন এবং কোলিয়ারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কিন্তু কোনো কাজ হয়নি। কাউন্সিলরের কথায়, এখানে অবৈধভাবে কয়লার কারবার চলছে। কিন্তু কাউকে জানিয়েও কোনো কাজ হয়নি। পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে সিন্ডিকেটের মতো এই অবৈধ কাজ হয়। তিনি আরো বলেন, এখানে বেকারত্বের সমস্যা অনেক। প্রতিদিন খাটাখাটুনি করে হয়তো সাকুল্যে ১০০ টাকা পান। সেই সুযোগ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করেন অন্যরা। সূত্র : আনন্দবাজার