সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিদেশি পর্যটকদের জন্য ফের বিধিনিষেধ আরোপ থাইল্যান্ডে

অনলাইন ডেস্ক :

বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ফের প্রাণঘাতী করোনাভাইরাসের বিধিনিষেধ আরোপ করেছে থাইল্যান্ড। আজ সোমবার থেকে বিদেশি যাত্রীদের জন্য করোনা-১৯ প্রবেশ নিয়ম চালু হচ্ছে। দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর স্ট্রেইট টাইমসের।সম্প্রতি চীনের করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। দেশটিতে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। যদিও দেশটি এমন অভিযোগ অস্বীকার করেছে। চীন থেকে আগত যাত্রীদের নিয়ে শঙ্কার জেরেই এমন ব্যবস্থা নিচ্ছে থাইল্যান্ড। প্রতিবেদনে বলা হয়েছে, থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় চীনা পর্যটকদের নিরাপদে স্বাগত জানানোর উপায় খুঁজছে। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু চীনকে লক্ষ্যবস্তু না করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বিদেশ থেকে আগত সবাইকে প্রমাণ করতে হবে, তাদের টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রাপ্তবয়স্কদের অবশ্যই কমপক্ষে দুটি টিকা দেওয়া বা জুলাই থেকে ভাইরাস থেকে মুক্ত হয়েছেন- এমন প্রমাণ দেখাতে হবে। যারা টিকা দেননি- এমন পর্যটকদের মেডিকেল রিপোর্ট দেখাতে হবে। দেশটিতে এ নিয়ম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, থাইল্যান্ডে আগমনের জন্য কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন, এমন দেশগুলোর নাগরিকদের অবশ্যই তাদের থাকার সময় স্বাস্থ্যবীমা থাকতে হবে।