সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কবে মুক্তি পাচ্ছে ‘মিশন মজনু’?

অনলাইন ডেস্ক :

রাশ্মিকা মান্দানা ও সিদ্ধার্থ মালহোত্র জুটির প্রথম সিনেমা ‘মিশন মজনু’। এ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমাটিতে পাকিস্তানের এক অফিসারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্র। এ সিনেমার মধ্য দিয়ে বলিউডে প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-রাশ্মিকা। বলিউডপ্রেমীরা আশা করছেন এই সিনেমার মাধ্যমে রাশ্মিকা মান্দানা ও সিদ্ধার্থ মালহোত্র দর্শকদের মন জয় করবেন। সেই সঙ্গে তারা বলিউডেও স্থায়ী আসন করে নেবেন। শান্তনু বাগচীর পরিচালনায় এই থ্রিলার ঘরানার সিনেমা ১৯৭০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থর এজেন্টের চরিত্রে দেখা যাবে রাশ্মিকাকে। আসছে ২০ জানুয়ারি ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা। ‘মিশন মজনু’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে রাশ্মিকা মান্দানা বলেন, থ্রিলার ঘরানার সিনেমা বরাবরই আমার ভালোলাগে। আমি মনে করি নতুন প্রজন্মের বেশির ভাগ দর্শক এই ঘরানার সিনেমা বেশি পছন্দ করেন। এ সিনেমায় আমি আমার চরিত্রটি যথাযাথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শক সিনেমাটি দারুণভাবে উপভোগ করবেন। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে রাশ্মিকা মান্দানাকে দেখা যাবে ‘গুডবাই’ সিনেমায়। এছাড়াও রণবীর কাপুরের সঙ্গে ‘অ্য়ানিম্যাল’ সিনেমায় দেখা যাবে তাকে। রাশ্মিকা মান্দানার কথা বললেই বোধহয় এখন মনে পড়ে ‘শ্রীভল্লি’ বা ‘সামি সামি’। কিন্তু এবার বলিউডেও নিজের আসন শক্ত করছেন রাশ্মিকা। অন্যদিকে একের পর এক অন্যরকম চরিত্রে দর্শকদের তাক লাগাচ্ছেন সিদ্ধার্থ। ‘শেরশাহ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেই সিদ্ধার্থ বুঝিয়েছিলেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। নতুন সিনেমা নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে অনেক।