সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

যাত্রাবাড়ীতে ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে শনির আখড়ার দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের অটোরিকশা চালক মমিন মিয়া (৩৭) ও মুন্সীগঞ্জের মাছ ব্যবসায়ী পলাশ (৫০)।

আহতরা হলেন-মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৬) ও সুমন (৪০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, দনিয়া কলেজের সামনে থেমে থাকা একটি ট্রাককে সিএনজি অটোরিকশাটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া পুলিশ ট্রাকটি জব্দ করতে ব্যর্থ হয়েছে বলে জানান এসআই।

—-ইউএনবি