সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

ফাইল ছবি

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। শুক্রবার জেলার সদর উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- পারুল বেগম (৩০) ও দোকান কর্মচারী হানিফ (৪০)।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এল এম মাসুদ জানায়, বেলা ১১টার দিকে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় মাক্রোবাসের চাপায় হানিফ নিহত হয়েছেন।

একই সময় সদর উপজেলার চক তেবাড়িয়া এলাকায় ট্যাংকলরির ধাক্কায় পারুল বেগম (৩০) নামে এক নারী নিহত হন। আহত হয় নিহত পারুলের ছেলে, মা, বোন ও ভ্যানচালক।

এর মধ্যে ভ্যানচালকের অবস্থা আশংকাজনক। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি