সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ভিডিও ফাঁস প্রসঙ্গে মুখ খুললেন পল্লবী

অনলাইন ডেস্ক :

ছোটপর্দার পরিচিত মুখ পল্লবী শর্মা ২০১৬ সালে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর ২০২০ সাল পর্যন্ত চলে ধারাবাহিকটি। এর আগে ‘দুই পৃথিবী’ নামের একটি ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে কে আপন, কে পর ধারাবাহিকে জবা সেনগুপ্ত হিসেবে তারকা খ্যাতি লাভ করেন পল্লবী। ছোটপর্দর এই অভিনেত্রী মাঝে দু’বছর বিরতি নেন। পরে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাক করেন। পরিচিত মুখ হওয়ায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ থাকে না সোশ্যালে। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন তিনি। মূলত একটি ভিডিও নিয়েই যত আলোচনা। যার ক্যাপশনে লেখা, ‘জবার নগ্ন ভিডিও ফাঁস’। এরপরই শুরু হয় যত সমালোচনা। পল্লবী বলছেন, ‘আমি কোনো সোশ্যাল মিডিয়ায় নেই। এ কারণে সেখানে কী হচ্ছে তা অজানা আমার কাছে। যে বিষয়টি জানা নেই আমার, সেটা নিয়ে কী প্রতিক্রিয়া দেব?’ অভিনেত্রী বলেন, ‘এ নিয়ে একদমই ভাবি না আমি। আমাকে নিয়ে মানুষ চর্চা করতে ভালোবাসে। সেটা কখনো কখনো ইতিবাচক, কখনো আবার নেতিবাচক। এ নিয়ে বেশি ভাবি না।’ সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা মানুষটি মূলত পল্লবী নয়। বরং ভুয়া একটি ভিডিওতে তার নাম জুড়ে ভিউ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে অভিনেত্রী বলেন, ‘যারা ক্যাপশন থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখবেন, তাদের কাছে স্পষ্ট হবে যে, বিষয়টি ভুয়া। এ কারণে এ নিয়ে আলাদা করে আমি কিছুই ভাবছি না।’ পল্লবী বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ করছেন। এতে তার বিপরীতে রয়েছেন রুবেল দাস। ভালো অভিনয় করার পরও সোশ্যালে ট্রোল করা হয় অভিনেত্রীকে। নেতিবাচক চর্চা হলেও তাকে নিয়ে ফেসবুকে থাকা প্রোফাইলগুলো যে ভুয়া, সেটাও স্পষ্ট জানালেন তিনি।