সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ও কলকাতার গণ্ডি পেরিয়ে জয়া আহসান এখন বলিউডে পৌঁছে গেছেন। তার প্রথম হিন্দি ভাষার চলচ্চিত্র ‘করক সিং’-এর কাজ সম্প্রতি শেষ হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া আহসানের সহশিল্পী হিসেবে কাজ করেছেন বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে।

গত বছরের ডিসেম্বরের শুরু হয় সিনেমাটির শুটিং। সম্প্রতি শেষ হয়েছে ‘করক সিং’-এর কাজ। এরপরই শুটিংয়ের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন জয়া আহসান।

ছবি শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি ও অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’