সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ফজলুর রহমান বাবুর নতুন গান

অনলাইন ডেস্ক :

একজন আপাদমস্তক অভিনয়শিল্পী হিসেবেই দিনযাপন করেন ফজলুর রহমান বাবু। কিন্তু গত কয়েক বছর ধরে গায়ক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিশেষ করে ‘মনপুরা’ সিনেমায় তার গাওয়া ‘নিথুয়া পাথারে’ গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে প্রচলিত আছে। এরপরও অভিনেতার পাশাপাশি গায়ক হয়েও আসেন মাঝে মাঝে। সম্প্রতি বাবু নতুন গান প্রকাশ করেছেন। কিছুটা ফোক ধারার এই গানের শিরোনাম ‘রঙিলা পাগল’। এর কথা ও সুর করেছেন এইচ এম নিপু। গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ভিডিওতে অভিনয় করেছেন মামুন ও স্বর্ণা। নতুন এই গানটি নিয়ে বাবু বলেন, ‘অভিনয় নিয়েই আমার জীবন যাপন। তবে মানুষ গান ছাড়াও চলতে পারেনা। তাই ভালো কথার গান পেলে নিজের কণ্ঠে তুলি। ভালো লাগে। রঙ্গিলা পাগলা গানটি সুন্দর কথার। আশা করি শ্রোতাদের পছন্দ হবে।’ অপু রায়হানের সংগীতে সম্প্রতি চ্যানেল এইচ এম এর ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।