সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মুক্তাগাছায় দীপ্র বায়ান্ন নিয়ে বই কথা আলোচনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

ময়মনসিংহের মুক্তাগাছায় দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাভাষার ৫২ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত একুশের সংকলন ‘দীপ্র বায়ান্ন’ কাব্যগ্রন্থের ওপর বই কথা শীরোনামে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আঞ্চলিক সমবায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীপ্র বায়ান্নের প্রবাসী সম্পাদক কবি ডা. ফারুক আজম।

অনুসর্গের আয়োজনে দীপ্র বায়ান্নের অপর সম্পাদক কবি ও নাট্যকার মিহির হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী, নাট্যজন ড. ভাস্বর । বিশেষ অতিথি ছিলেন কবি ও স্বনামধন্য সংগঠক মাহমুদ কামাল ও কবি লায়ন এমএ রশিদ। বই কথা আলোচনায় অংশ নেন কবি নাসির মামুন, কবি আল মাকসুদ এবং কবি কুশল ভৌমিক।

দীপ্র বায়ান্ন বই থেকে কবি ফারুক আজম ও কবি লায়লা ফারজানার কবিতা আবৃত্তি করেন তাবাসসুম তিথি ও ইফসানুর রশিদ।

দেশের ও দেশের বাইরে অবস্থান করা বাংলা ভাষার ৫২ জন কবির ৫২টি কবিতা নিয়ে দীপ্র বায়ান্ন সংকলনটি যৌথভাবে সম্পাদনা করেন ডা. ফারুক আজম ও মিহির হারুন।

অনুষ্ঠানে, লেখক, নাট্যশিল্পী, শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।