সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে ২০২২ সালে ২২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব-১৩

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

রংপুরের র‌্যাব-১৩, সাইবার মনিটরিং সেল ২০২২ সালে ২২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে। র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাবের একটি প্রশিক্ষিত সাইবার টিম ভারপ্রাপ্ত অধিনায়ক এর তত্ত্বাবধায়নে জনসাধারনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে এর মূল মালিকের নিকট হস্তান্তরের মাধ্যমে নিরালস ভাবে সেবা প্রদান করে যাচ্ছে। এর মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর প্রশিক্ষিত সাইবার টিম গত বছর জানুয়ারী মাস থেকে ডিসেম্বর-২২ মাস পর্যন্ত র‌্যাবের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া ২২০টি মোবাইল ফোন উদ্ধার করে সে সব জিডি কারী ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়। জনগণের কল্যাণের কথা মাথায় রেখে র‌্যাব তাদের আভিযানিক ব্যস্ততার মাঝে জনগনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।