সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পিএসজির পরবর্তী ম্যাচে অনিশ্চিত নেইমার

অনলাইন ডেস্ক :

মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না পিএসজির। এর মাঝে আবার দলটিতে আঘাত হেনেছে চোট। পেশির সমস্যায় পিএসজির পরবর্তী ম্যাচে হয়তো খেলতে পারবেন না নেইমার। ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে পিএসজি জানায়, পেশির চোটে ভুগছেন নেইমার এবং এজন্য এদিনের অনুশীলন থেকে বিরত থাকবেন এই ব্রাজিলিয়ান। শঙ্কা সত্যি হলে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলবেন না এই তারকা ফরোয়ার্ড। নতুন বছরে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া পিএসজি লিগে গত চার রাউন্ডের মাত্র একটিতে জিতেছে। সবশেষ দুই রাউন্ডে রেনের মাঠে হারের পর নিজেদের আঙিনায় রাঁসের সঙ্গে ড্র করে তারা। ছন্দে ফেরার লড়াইয়ে নেইমারকে হারানো দলটির জন্য হতে পারে বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি করিয়েছেন তিনি। ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ক্রিস্তফ গালতিয়ের দল।