সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গলা টিপে তিন ম্যাচ নিষিদ্ধ কাসেমিরো

অনলাইন ডেস্ক :

গত শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড। ম্যাচে লাল কার্ড দেখেছেন ম্যানইউয়ের ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ম্যাচের ৭০তম মিনিটে অ্যান্থনিকে ফাউল করাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। একপর্যায়ে প্যালেসের হিউজের গলা চেপে ধরেন ইউনাইটেডের ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ভিএআরে ঘটনা দেখে কাসেমিরোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মারামারি করে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কাসেমিরো। ফলে লিডস ইউনাইটেডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ মিস করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ঘরের মাঠে লিস্টার সিটির বিপক্ষেও খেলা হবে না কাসেমিরোর।