সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রথমবারের মতো কলাপাড়ায় ব্রকলি চাষে সফল এক কৃষক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্রকলি চাষে সফল হয়েছে কৃষক কালাম মোড়ল। তার ক্ষেত জুড়েই সবুজ সমাহার। এ অঞ্চলে নতুন ফসল উদ্ভাবন করায় হাসি ফুটেছে ওই কৃষকের মুখে। সঠিক পরিচর্যা ও রোগ বালাই না থাকায় ফলন হয়েছে বাম্পার। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এই কৃষক তার ৫০ শতক জমিতে ব্রকলি চাষ করে। এতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তবে ব্রকলি চাষ লাভজনক। সময় মতো ক্ষেতের ফসল বাজারে বিক্রি করতে পারলে কৃষকরা লাভবান হবে এমটাই জানিয়েছেন ব্রকলি চাষি। এর মধ্যে অনেক কৃষক তার সফলতা দেখে ইতিমধ্যে এ নতুন ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রকলি আকার আয়তন ও দেখতে ফুলকপির মত হলেও পাতা ও ফুলগুলো গাঢ় সবুজ। আর চাষের পদ্ধতি বাধা বা ফুলকপির মতোই। লবনাক্ত জমিতে ব্রকলি চাষ করা যায় এমন ধারনাই ছিলোনা এ অঞ্চলের কৃষকদের। তবে এ এলাকায় ব্রকলি তেমন চাহিদা না থাকলেও এটি স্বাস্থ্যের জন্য অত্যান্ত উপকারি এমন কথা বলেছেন অনেকেই।
সফল চাষি কালাম জানান, তাকে অনেকেই বলেছেন লবনাক্ত জমিতে ব্রকলি হবেনা। তাদের কথা উড়িয়ে দিয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শে ব্রকলি চাষ করেছেন। এতে তেমন খরচও হয়নি। কৃষি অফিস থেকে প্রথমে বারবারা জাতের বীচ সংগ্রহ করে তা বপন করলে এ থেকে খুব সুন্দর ভাবেই অংঙ্কর হয়। এর পর মাছের ঘেরের পাড়ে প্রায় ২ হাজার চারা রোপন করেন। ভালো ফলন হবে তা তিনি আশা করেননি।
তার সফলতা দেখে একই গ্রামের কৃষক সালাম মিয়া জানান, কল্পনাও করিনি লবনাক্ত জমিতে ব্রকলি চাষ করা যায়। প্রথম বারের মতো কালামের ক্ষেতে ব্রকলির ফলন ভালোই হয়েছে। অপর এক কৃষক শাহিন মিয়া জানান, এবছর তরমুজ চাষ করেছি। আগামীতে আমিও ব্রকলির চাষ করবো।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কৃষি অফিসের সহায়তায় ব্রকলি চাষে সফল হয়েছেন কালাম মোড়ল। তার দেখাদেখি আরও কোন কৃষক ব্রকলি চাষে আগ্রহী হলে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা এবং পরামর্শ দেয়া হবে। আশা করছি এ উপজেলায় ব্রকলি চাষের ব্যাপক সস্প্রসারন ঘটবে।