সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

হেফাজতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিবুল্লাহ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

হেফজাতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির হিসেবে মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির শুরা কমিটির বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বৃহস্পতিবার রাতে শুরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ শুরুর আগে মাদরাসার মাইকে হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এই ঘোষণা করেন। মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী এর আগে সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন। সম্পর্কে তিনি সদ্য প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী।