সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নোলকের কণ্ঠে সিনেমার টাইটেল গান

অনলাইন ডেস্ক :

নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নোলক বাবু। প্রথমবারের মতো তিনি ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’-এ কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু। সুর করেছেন এস আই শহীদ। সংগীতায়োজন করেছেন রাফি। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো সিনেমার টাইটেল গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত নোলক। এ প্রসঙ্গে নোলক বলেন, ‘এর আগে আমি ১০টি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। আর এই গানটি নিয়ে আমি আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘আহারে জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার সময় আমার পাশে শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কণ্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্টুডিওতেই তিনি সবার উদ্দেশে বলেন, এই গানটি তার সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ সিনেমা। এ সিনেমা পরিচালনা করছেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিামা, চিত্রনায়ক ফেরদৌস। তাদের সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।