সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন আবেদন প্রথম আলোর সম্পাদকের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গত ২৯ মার্চ ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

আসামিপক্ষের কৌঁসুলি প্রশান্ত কুমার কর্মকার ইউএনবিকে বলেন, আজ (রবিবার) সকালে তারা আগাম জামিনের আবেদন করেন।

বেলা ১১টার দিকে এ প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত রিট আবেদনের শুনানি এখনও শুরু হয়নি বলে জানান তিনি।

গত ২৯ মার্চ মতিউর রহমান, প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস, অজ্ঞাতনামা ‘সহকারী ক্যামেরাম্যান’ সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ‘প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার’ অভিযোগে আবদুল মালেক (মশিউর মালেক) নামে এক আইনজীবী বাদী হয়ে একটি এফআইআর দায়ের করেন।

এফআইআরে আইনজীবী আরও উল্লেখ করেছেন যে অভিযুক্তরা ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাদী বলেন, শামসুজ্জামান শামসের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দেশে-বিদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে’।

তাছাড়া এ নিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

—ইউএনবি