সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আশুলিয়ায় ২ বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাভারের আশুলিয়ায় দু’টি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টা ৪০ মিনিটে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী জিরাবো থেকে বাইপাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস দুইটি প্রতিযোগিতা করলে একটি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

পরে বিক্ষুব্ধ জনতা দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত হয় অন্তত পাঁচজন। এ সময় মহাসড়কটিতে আধা ঘণ্টারও বেশি সময় যানচলাচল বন্ধ থাকে।

নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতের পরিচয় উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি