সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হারল্যান-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন মিম

অনলাইন ডেস্ক :

আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পহেলা এপ্রিল ২০২৩ তারিখে ঢাকায় হোটেল শেরাটনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে হারল্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। বিদ্যা সিনহা সাহা মিম বলেন, বাংলাদেশে মানসম্মত কসমেটিকস নিয়ে এসেছে হারল্যান ব্র্র্যান্ড। এই ব্র্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই পছন্দের এবং মানের দিক থেকেও অতুলনীয়। বাংলাদেশের বাজারে নতুন এই ব্র্যান্ড হারল্যানের ব্যাপক প্রসারে আমি কাজ করবো। অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম ও হারল্যান এর ব্র্যান্ড ম্যানেজার আসিফ ইমরান রুবেন পরস্পরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান গ্রনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। ভোক্তাদের কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইন আপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আই লাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। লিপস্টিক লাইন আপে আছে, স্যাটিন, লিকুইড ও বুলেট লিপস্টিক। নেইল পলিশের কালেকশন এ আছে গ্লিটার, হলোগ্রাফিক, জেল ও রেগুলার নেইল পলিশ। বিদ্যা সিনহা সাহা মিম এর মতো জনপ্রিয় তারকার এই ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এ দেশের কসমেটিক জগতে নতুন মাত্রা যোগ করবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।