সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাজের সংখ্যা কম, আফসোস নেই ভাবনার

অনলাইন ডেস্ক :

চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লকডাউনের পুরোটা সময় ঘরবন্দি ছিলেন। কোনো শুটিংয়ে অংশ নেননি। এছাড়াও সমসাময়িক অনেকের চেয়ে এই অভিনেত্রীর কাজের সংখ্যাও বরাবরই কম। প্রচার চলতি দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এগুলো হলো- মোস্তফা কামাল রাজের ‘হিট’ ও অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। ধারাবাহিক দু’টি প্রচার হচ্ছে বাংলাভিশন ও বাংলাদেশ টেলিভিশনে। দু’টি ধারাবাহিকে ভিন্ন রকম দু’টি চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করেছেন এই গ্ল্যামারকন্যা। কাজের সংখ্যা কম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একসঙ্গে অনেক কাজ আমি কখনো করিনি। কাজের সংখ্যা কম নিয়েও আমার আফসোস নেই। কারণ আমার অল্প কাজই দর্শকের মনে দাগ কাটছে। এর বেশি শিল্পী হিসেবে আর কিছু চাই না। আমি ক্যারিয়ারের শুরু থেকে গল্প-চরিত্র দেখেই কাজ করছি। যে চরিত্রে গভীরতা নেই সেটি করার প্রয়োজন মনে করি না। সত্যি বলতে, আমার আগের কোনো চরিত্রের সঙ্গে যাকে মেলানো যাবে না তেমন সব চরিত্রে অভিনয় করতে চাই। টিভি নাটকের বাইরে ‘ভয়ঙ্কর সুন্দর’- শিরোনামের চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’- শিরোনামের আরও একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।