সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সানি লিওনের সঙ্গে রোমান্স করলেন দেব

অনলাইন ডেস্ক :

বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে। ভারতের আরও কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। এবার তাকে দেখা গেল কলকাতার সুপারস্টার সানি লিওনের সঙ্গে। না কোনো কলকাতার সিনেমায় অভিনয় করছেন না তিনি। তাকে দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে। ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফাইনালে দেব আছেন বিচারকের আসনে। সেখানে বিশেষ অতিথি হিসেবে দেখা দেবেন সানি। দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করছে শোটির কর্তৃপক্ষ। দেবের সঙ্গে সানি পারফর্ম করবেন ‘কী করে তোকে বলব’ গানের তালে। সেই নাচের ঝলক দেব প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেসব ছবি ভাইরাল করে দিয়েছেন দেবের ভক্তরা। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে থাকছেন হেলেন আর রেমো ডি’সুজাও। রোববার গ্র্যান্ড ফিনালে। সেখানেই দেখা যাবে দেব-সানির যুগলবন্দি। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। পাশাপাশি জানা যাবে ট্রফি কার হাতে উঠছে।