সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দিনাজপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ১২

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও ১২ জন আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় দিনাজপুর-গাইবান্ধা সড়কের গোবিন্দপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই জেলার বাসচালক গোলাম রব্বানী (৩৬) ও পিকআপ চালক ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. আজাদ। হতাহত ও আহতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

নিহতদের লাশ থানায় আনা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি