সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকার নিউ সুপার মার্কেটের আগুন ২৭ ঘণ্টা পর নিভল

ঢাকা নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর অবশেষে তা নিভেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের কর্মরত অফিসার (কন্ট্রোল রুম) লিমা খানম জানান, অবশেষে আজ (রবিবার) সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিভল।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপক কর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।

—–ইউএনবি