সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর

ফাইল ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, এ সময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মুসলিম উম্মাহর সবচাইতে প্রাণের উৎসব ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব‍্যবসায়িক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে।

এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।

—-ইউএনবি