সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মোটরসাইলে পদ্মা নদী পারাপারে বিআইডব্লিউটিসি’র ফেরি সার্ভিস চালু

ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা নদী পারাপারে মোটরসাইকেলের জন্য শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম মঙ্গলবার সকাল ৯ টায় শিমুলিয়া ফেরিঘাটে মোটরসাইকেল পারাপারে নিয়োজিত ‘কলমিলতা’ ও ‘কুঞ্জলতা’- ফেরিতে করে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের নিরাপদে ফেরি পারাপার নিশ্চিত করতে পরিদর্শনে যান।

এসময় বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মহাব্যবস্থাপক (বাণিজ্য) শেখ মো. নাসিম এবং মহাব্যবস্থাপক (মেরিন) মো. হাসিমুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, ঈদে তিনদিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বিআইডব্লিউটিসি’র অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ আজ সন্ধ্যা ৭টায় ঢাকা সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালী ও বড়মাছুয়া পর্যন্ত ঈদ যাত্রা শুরু করবে।

বিশেষ ঈদ সেবার উদ্বোধন করবেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. এস এম ফেরদৌস আলম।

—-ইউএনবি