সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হালুয়াঘাটে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নড়াইল ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিজ বাসভবনে সূধীজনদের সাথে নিয়ে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এমদাদুল হক মুকুল।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে প্রায় ২হাজার রোজাদারকে ইফতার করানো হয়। ইফতারের পূর্বে দেশবাসীর জন্য দোয়া করা হয়।
ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, আমি আমার আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমার পিতাসহ আমার পরিবার সর্বদা সাধারণ মানুষের জন্য নিবেদিত ছিলেন, এখনো মানুষের কল্যাণের কথা ভাবেন। সেই ধারাবাহিকতার সূত্রধরে আগামী দিনগুলোতে পাশে থেকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।