সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শ্রীবরদীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুন নাহার, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদ্যালয়ের ২শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।