সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মীরহামজানী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী রানী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

নিহতের স্বজনরা জানান, হতাহতরা সকালে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন। মীরহামজানী এলাকায় সকাল ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মনিরুজ্জামান মনির বলেন, সকালে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলন। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে বলে জানান তিনি।

—-ইউএনবি