সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মঙ্গলবার ১২.২৮ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন: মন্ত্রী

ফাইল ছবি

ঈদুল ফিতরকে সামনে রেখে ১৮ এপ্রিল বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন।

বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

এর মধ্যে তিন লাখ ৩৪ হাজার ২৯৫ জন গ্রামীণফোন ব্যবহারকারী, তিন লাখ দুই হাজার ২৮৪ জন রবি ব্যবহারকারী, পাঁচ লাখ ৭৩ হাজার ৫০৯ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৮ হাজার ১৯০ জন টেলিটক ব্যবহারকারী।

এদিকে মঙ্গলবার মোট ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন সিম গ্রাহক ঢাকায় ফিরেছেন। তাদের মধ্যে এক লাখ ২৮ হাজার ৯৭০ জন গ্রামীণফোন ব্যবহারকারী; এক লাখ ছয় হাজার ৮৬৩ জন রবি ব্যবহারকারী, চার লাখ ২২ হাজার ৬০০ বাংলালিংক ব্যবহারকারী এবং ৯ হাজার ৩৫০ জন টেলিটক ব্যবহারকারী।

—-ইউএনবি